মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পতিত সরকারের দোসরা মিথ্যা অপপ্রচারে লিপ্ত :এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার চেতনাকে কোন অবস্থায় ভুলণ্ঠিত হতে দিব না। আজ বিকাল চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের ছাত্রজনতা বিগত দিনের যে ভূমিকা রেখেছে তা অবিস্মরণীয়। আজকের অর্জিত গণতন্ত্রকে ধ্বংস করার জন্য পতিত সরকারের দোসরা দেশব্যাপী মিথ্যা অপপ্রচার ও বিএনপির ভাবমূর্তিকে ম্লান করার জন্য গভীর ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এদেশের সচেতন জনগণ তা কখনো হতে দিবে না। তিনি আরও বলেন দেশনায়ক তারেক রহমান দেশ সংস্কারের যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন তারই আলোকে বাংলাদেশে টেকসই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তাদের স্বপ্নের গতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে এদেশের দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আর.ইউ.চৌধুরী শাহীন, বিএনপি নেতা খোরশেদ আলম, মুজিবুল হক প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...