রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শিশুসাহিত্যিকদের শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নেওয়া জরুরি

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির সভায় অভিমত
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদের সভায় বক্তারা বলেছেন, শিশুর প্রতি ভালোবাসা শিশুসাহিত্য রচনার পূর্বশর্ত। শিশুদের আগ্রহ ও আনন্দের জায়গাটুকু খবর রাখতে হয় শিশুসাহিত্যিকদের। সেজন্য শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নেওয়া জরুরি। শিশুসাহিত্য যেন শিশুর আনন্দসঙ্গী হয়ে ওঠে, তার জন্য আমাদের ভাবতে হবে সব সময়।

গতকাল শনিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী। পরিচালক কবি রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, প্রাবন্ধিক নেছার আহমদ, ফেলো বিপুল বড়ুয়া, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, কেশব জিপসী ও অমিত বড়ুয়া, উপ–পরিচালক জসিম উদ্দিন খান, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার এবং কার্যকরী সদস্য সাহিত্যিক মর্জিনা আখতার, বাসুদেব খাস্তগীর, ইফতেখার মারুফ, মিলন বনিক, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লিটন কুমার চৌধুরী, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, নিজামুল ইসলাম সরফী, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, লিপি বড়ুয়া, শিপ্রা দাশ, অপু চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, আকাশ আহমেদ, শিউলী নাথ, সিমলা চৌধুরী প্রমুখ। সভায় আগামী মাসে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে শিশুসাহিত্য উৎসব উদযাপনের সিদ্ধান্ত হয়। বক্তারা বলেন, ছোটোদের মন ও মনন গঠনে শিশুসাহিত্যের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ পৃথিবীর আদর্শ মানুষ গড়ে তোলার প্রস্তুতিপর্বে ছোটোদের চিন্তা–চেতনায় রুচিবোধ ও জীবনবোধ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উপকরণ সমৃদ্ধ সাহিত্য রচনা একান্ত আবশ্যক। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...