রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্র-জনতার রায়ের মাধ্যমেই দেশ পরিচালিত হবে: সারজিস আলম

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছন, দেশের আগামীর কর্মকান্ড কোন ফ্যাসিবাদী শক্তি বা পরিবারতন্ত্রের পক্ষ থেকে নয় বরং ছাত্র-জনতার রায়ের মাধ্যমেই পরিচালিত হবে।
তিনি বলেন, ‘দেশে এখন থেকে যা কিছু হবে ছাত্র-জনতার রায়ের মাধ্যমে হবে। কোনো ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নয়, কোনো পরিবারতন্ত্রের পক্ষ থেকে নয়’।
তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দূর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, তিনি ঠাকুরগাঁওয়ে এসে আভিযোগ পেয়েছেন এখানে মামলা নিয়ে খেলা চলছে এবং টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া বা মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে।
‘সব জায়গায় টাকা দিতে হয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এসব আর করতে দেওয়া হবে না’ বলে উল্লেখ করেন সারজিস আলম।
তিনি এ সময় উপস্থিত সকলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, এই জন্যই কি ছাত্র-জনতা প্রাণ দিয়েছিল?
রাষ্ট্রের সংস্কার প্রসংগে সারজিস আলম বলেন, এই সংস্কার ঘর থেকে শুরু হয়ে জেলায়, জেলা থেকে বিভাগে, বিভাগ থেকে রাষ্ট্রে পৌঁছাবে। আর তখনই আমরা আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে।
রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের পরিবার সংস্কার করতে হবে। আলাদা পেশায় যোগদানের পাশাপাশি ভালো রাজনীতিবিদও হতে হবে, বলেন তিনি।
বৈষম্যবিরাধী ছাত্রআন্দোলনের অন্যতম এ সমন্বয়ক বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের সামনের সারিতে ঠাকুরগাঁও জেলা থাকবে। কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জেলার মানুষ। মিছিল-মিটিংসহ রণক্ষেত্রে পরিণত হলেও তারা পিছপা হননি।
ঠাকুরগাঁও-২ আসনে মেম্বার থেকে সংসদ সদস্য একই পরিবারের উল্লেখ্য করে তিনি বলেন, দবিরুল এমপি তার এলাকায় পরিবারতন্ত্র কায়েম করেছে। সব জায়গায় তার পরিবারের সদস্য। এসব করেই জায়গা-জমি দখল করে নিয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তার প্রসংগে তিনি বলেন, সীমান্তে ফেলানীর মতো আর কাউকে দেখতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সজিব ভূইয়া, জহির রায়হান, আবু সাঈদ স্বপনসহ স্থানীয় ছাত্র-জনতা।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...