বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

তদন্ত কমিটির রিপোর্টে নির্দোষ প্রমাণ

স্বাভাবিক জীবনে ফিরে পাঠদান শুরু শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের

সম্প্রীতি সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বহুল আলোচিত শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল জামিনে মুক্তি পাবার পর এই প্রতিবেদক এলাকার বাস্তবতা বুঝতে সরেজমিনে চার ঘন্টা মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর গ্রাম ঘুরে একটি সম্প্রীতি সমাবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছিলেন।সেই প্রতিবেদন পৌঁছে দিয়েছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট।অবশেষে গত ১৯শে এপ্রিল মঙ্গলবার হৃদয় চন্দ্র মন্ডল প্রথমবার ক্লাসে পাঠদান করেন।পরে সম্প্রীতি সমাবেশ হয়।মুন্সীগন্জ পৌরসভার মেয়র মোঃফয়সাল বিপ্লব ফুলের
মালা জড়িয়ে হৃদয় চন্দ্র মন্ডলকে বরণ করে নেন।হৃদয় মন্ডল বলেন, ছাত্রদের উপর তাঁর কোন অভিযোগ নেই। তাঁদের তিনি ক্ষমা করে দিয়েছেন।সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আবার স্বাভাবিকতা এসেছে এলাকায় এতে তিনি সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।পরদিন ২০ শে এপ্রিল বুধবার শিক্ষা মন্ত্রণালয় গঠিত এক সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেন মন্ত্রনালয় মহাপরিচালকের নিকট।


এই প্রতিবেদককে হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হাই তালুকদার(তদন্ত কমিটির একমাত্র সদস্য) জানান,তিনি সশরীরে গিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। চারপৃষ্ঠার মূল প্রতিবেদনের সাথে পঁচিশ পৃষ্ঠার বিবরণ জমা দিয়েছেন তিনি।তিনি দশ জনের লিখিত,সাত জনের মৌখিক ও কয়েকজন শিক্ষার্থীর মতামত সংযুক্ত করেছেন। সেই সাথে রেকর্ডিংয়ে জড়িত চারজনের লিখিত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।ওরা রেকর্ডিং করে তা প্রধান শিক্ষককে জানানোর আগে সাবেক পরিচালনা কমিটি সদস্য মাহবুবের চাউলের আড়তে গিয়ে তাঁকে অবহিত করে।সার্বিক বিবেচনায় অন্যকারো ইন্ধন রয়েছে বলে জানান প্রতিবেদনে তিনি। একই সাথে শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল নির্দোষ বলে মূল্যায়ন করেন।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে ১৯ দিন কারাভোগের পর দেশে বিদেশে প্রতিবাদের ঢেউ উঠলে গত ১০ ই এপ্রিল জামিনে মুক্তি পান তিনি। গত ২০ এপ্রিল তিনি হাজিরা দিয়েছেন।জজ আদালত পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২৫শে মে দিন ধার্য্য করেছেন।

এই বিভাগের সব খবর

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই অংশ...

সর্বশেষ

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রী’র

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা...