মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন নুর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মেজবাহ উদ্দিন চৌধুরী।

এর আগে ২০২১ সালের ১৫ এপ্রিল মামলাটি দায়ের হয়। এতে নুরুর বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার করা মামলায় বুধবার আসামি নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আদালত আসামি নুরুল হককে মামলা থেকে অব্যাহতি দেন। শুনানির সময় বাদী ও আসামি কেউ উপস্থিত ছিলেন না।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২১ সালের ২৫ এপ্রিল কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়া। মামলায় রাসেল, নুরুল হক নুরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেন তিনি।

পরে তদন্ত শেষে পরের বছরের ৯ আগস্ট বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরী নুরুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেন। এতে তিনি তদন্তে ঘটনার সত্যতা পান উল্লেখ করেন। কিন্তু নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...