রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ‍দু’জন হলেন- শাকিলা আক্তার (২৬) ও শান্তা সর্দার (২০)। এদের মধ্যে শাকিলার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং শান্তা চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা ছিলেন।

শান্তা মৃত্যুর কয়েকঘণ্টা আগে অস্ত্রোপরচারের মাধ্যমে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় শান্তার।

চমেক হাসপাতাল সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর শান্তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বেলা ২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সন্ধ্যার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত প্রায় ১১টার দিকে মারা যান শান্তা।

মৃত্যুর কারণ হিসেবে শাকিলার ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ এবং শান্তার ডেঙ্গু ফিভার ও কার্ডিয়াক অ্যারেস্টের তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে ও ৩ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...