মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লামায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন বান্দরবান জেলার লামা উপজেলা শাখার নেতা কর্মীরা। এ উপলক্ষে সোমবার দুপুরে দেড় শতাধিক নেতা কর্মীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লামা উপজেলা শাখার সাবেক সভাপতি জোসনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার (একাংশ) সভাপতি মো. আমির হোসেন। এতে উপজেলা বিএনপি’র (একাংশ) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রধান বক্তা ছিলেন।

আলোচনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাাহের মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ওমর ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোাসেন বাহার, উপজেলা তাঁতী দলের সভাপতি ফজর আলী প্রমুখ অতিথি ছিলেন। শেষে কেট কেটে নেতা কর্মীদের মুখে তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...