মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইন্টারনেট সংযোগ বন্ধ, হাসিনা পলকের নামে চট্টগ্রামে মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইন্টারনেট সংযোগ বন্ধ করার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ ১১৫ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে এক ব্যবসায়ী মামলা করেছেন। সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক জহিরুল হকের আদালতে মামলাটি করা হয়।

আদালত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেন।

নগরের হালিশহর পিসি রোডের তাশফিয়া গেট মিরসরাই বিল্ডিং এলাকার অনলাইন ব্যবসায়ী নুর মোহাম্মদ (২২) মামলাটি করেন। মামলার অপর অভিযুক্তগণ হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, ঢাকা মহানগর পুলিশের ডিবি সাবেক প্রধান হারুন উর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

অভিযোগে বলা হয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন দুরন্ত সাপ্লাইয়ার ও দুরন্ত বাজার অনলাইন সফটওয়্যার ভিত্তিক এই ব্যবসায়ী। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক প্রায় ২০০ জন কর্মচারী কাজ করছে। ইন্টারনেট ব্যবসার মাধ্যমে বাদীর প্রতিষ্ঠানে দৈনিক লেনদেন হয় প্রায় ২০ লাখ টাকার মত। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতায় টিকে থাকতে দেশে গণহত্যা করেছে। ১৮ জুলাই তারই অংশ হিসেবে তারা শিক্ষার্থীদের ওপর নির্যাতন গোপন রাখার উদ্দেশ্যে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেয়। এতে বন্ধ থাকে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানসহ দেশের সকল ব্যবসা । ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ রেখে আসামিরা প্রত্যেকে গণমাধ্যমসহ বিশ্বব্যাপী বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। ইন্টারনেট বন্ধ থাকায় জনগণ অধিকার বঞ্চিত হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় বাদীর দশ কোটি টাকা লোকসান হয়। ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় দেশের বাণিজ্যিক খাতে প্রায় এক লাখ কোটি টাকা ক্ষতি হয়।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...