মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

থানা থেকে পালিয়েছে আসামি, ওসি রাশেদুল প্রত্যাহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়া থানা হেফাজত হতে আসামি পালানোর ঘটনায় ওসি, ডিউটি অফিসার ও সেন্ট্রি ডিউটিতে নিয়োজিত কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। ডিএসবি চট্টগ্রামের পুলিশ সুপার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, আজ সোমবার জনগণ কর্তৃক ধৃত একজন আসামি লোহাগাড়া থানা হেফাজত হতে পালিয়ে যায়। তারই প্রেক্ষিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার পূর্বক চট্টগ্রাম পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম জেলায় যোগদানকৃত পুলিশ পরির্দশক আরিফুর রহমানকে লোহাগাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ সোমবার ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে একাধিক মামলার আসামি আত্মগোপনে থাকা যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করে। সেখান থেকে পালিয়ে যায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম।

এই বিভাগের সব খবর

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর দুই বছর ধরে...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার...

সর্বশেষ

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা,...

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

‘আজ ভবনে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির সামনে তখনো ছড়িয়ে-ছিটিয়ে জানালার ভাঙা কাচ। আটতলা ভবনের...