সোমবার, ২৯ জুন ২০২৬

৬৫ বছরে চট্টগ্রামের মুখপত্র দৈনিক আজাদী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মুখপত্র হিসেবে খ্যাত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী আজ ৬৫ বছরে পদার্পণ করেছে। আজ আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী। আপামর মানুষের ভালোবাসায় সিক্ত আজাদী শুরু থেকে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলেছে, এ অঞ্চলের সংকট ও বঞ্চনার কথা তুলে ধরেছে। চট্টগ্রামের মানুষের সাফল্য ও সম্ভাবনা প্রচার করেছে। এ তো গৌরবের অভিযাত্রা। ভবিষ্যতেও গৌরবের এ অভিযাত্রা অব্যাহত থাকবে। আমরা এগিয়ে যেতে চাই পাঠকদের সাথে নিয়ে। চট্টগ্রামের মানুষ আজাদীকে ভালোবাসে। মানুষ বিশ্বাস করে, আজাদী মানেই চট্টগ্রাম, চট্টগ্রাম মানেই আজাদী। এটাই আমাদের বড় পাওয়া।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদী যাত্রা শুরু করেছিল। এ অঞ্চলের আলোকিত ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার মানব কল্যাণের ব্রত নিয়ে দৈনিক আজাদী প্রকাশ করেন। তিনি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার। তিনি চট্টগ্রামের অভাব–অভিযোগের পাশাপাশি সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মানসে প্রকাশ করেছিলেন আজাদী। বিগত ৬৪ বছর আজাদী প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার আবদুল খালেকের সেই আদর্শ সযত্নে লালন করে চলেছে।

৬৪ বছর আগে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবহেলিত অঞ্চল ছিল চট্টগ্রাম। মুদ্রণ শিল্পসহ প্রকাশনা ক্ষেত্রে ছিল পিছিয়ে। সেই অবস্থায় পত্রিকা বের করার সিদ্ধান্ত নেওয়া ছিল কঠিন। কিন্তু দূরদর্শী আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন চট্টগ্রামের হৃদস্পন্দন। তাঁর অপরিমেয় ভালোবাসা ছিল চট্টগ্রামের মাটি ও মানুষের প্রতি। যে দৃষ্টিকোণ ও আদর্শ থেকে যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ সময় সেই নীতি ও আদর্শকে ধারণ করেই পথ চলেছে আজাদী। সাংবাদিকতায় থেকেছে সত্যনিষ্ঠ। সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। নানা সময়ে নানা ঝড়ঝাপটা এসেছে, বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। কিন্তু নীতি ও আদর্শের প্রশ্নে থেকেছে অবিচল। চট্টগ্রামের স্বার্থের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে আজাদী ধারণ করে, লালন করে। দৈনিক আজাদীর এই ভূমিকা বিগত ৬৪ বছর ধরে মানুষের আস্থা, ভালোবাসা ও পাঠকপ্রিয়তা নিয়ে টিকে রয়েছে। আমরা গৌরবের সাথে বলতে চাই, শুধু দেশে নয়, বিশ্বেও কোনো সংবাদপত্রের জন্য যুগের পর যুগ এভাবে সমান জনপ্রিয়তা ধরে রেখে টিকে থাকার নজির বেশি নেই।

দৈনিক আজাদী চট্টগ্রামের স্বার্থের ব্যাপারে সবসময় সোচ্চার থেকেছে। কোনোদিন আপোষ করেনি। মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা আজাদীকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আজাদী আজ শুধু একটি সংবাদপত্র নয়, এটি আজ চট্টগ্রামের মুখপত্র হিসেবে স্বীকৃত।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...