রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিলটন ভুঁইয়াকে সন্দ্বীপে বিশাল সংবর্ধনা

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সন্দ্বীপের সন্তান মিজানুর রহমান ভুঁইয়া মিলটন দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন কয়েকদিন আগে।দেশে এসে চট্টগ্রামস্থ সন্দ্বীপিদের সাথে কয়েকদিন সাংগঠনিক কার্যক্রম হিসাবে বিভিন্ন সভায় অংশ গ্রহণ করে দলীয় নেতা কর্মীদের সংগঠিত করেছেন। কয়েকদিন চট্টগ্রামে অবস্থানের পর ৫ সেপ্টেম্বর তার সন্দ্বীপে শুভাগমন উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করতে ছুটে যান সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে।নেতা কর্মীরা বলেন স্বচ্ছ একজন রাজনীতিবিদের সন্দ্বীপ আগমনের খবর পেয়ে আমরা হৃদয়ের টানে ওনাকে বরন করতে হোন্ডা মহড়া ও বিশাল বিশাল মিছিল নিয়ে বরণ করতে এসেছি,অভ্যর্থনা জানিয়েছি। দীর্ঘদিন পর তার সন্দ্বীপ আগমনে আমরা সবাই আনন্দিত ও পুলকিত।গুপ্তছড়া ঘাটে প্রথমে তাকে অভ্যর্থনা জানানোর পর সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে তিনি পথ সভায় বক্তব্য রাখেন।

৫ সেপ্টেম্বর সকাল ১২ ঘটিকায় ওনার সন্দ্বীপ আগমনের পর পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের। উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক পাশা সুজন পৌরসভা বিএনপির আহবায়ক রিপন তালুকদার, সদস্য সচিব সাবেক কাউন্সিলর ও জিএস আবুল বশার, পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বৈরাচার হাসিনা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেশের মাটিতে পা রাখতে দেয়নি। দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনামুক্ত বাংলাদেশে ফিরেছি। খুবই ভালো লাগছে। আজ প্রিয় জন্মভূমি সন্দ্বীপের প্রিয়জনদের সাথে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত। সবাইকে ঐক্যবদ্ধ করে সন্দ্বীপ বিএনপিকে একটি শক্তিশালী প্লাটফর্মে এনে দাঁড় করাবো যাতে সমাজ থেকে সকল অনিয়ম,দূর্নীতি লোপ পায়, মানুষ যাতে প্রাণভরে নিঃশ্বাস নিতে ও স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারে।তবে দেশের সংস্কার ও গণতন্ত্রের পুনঃরুদ্ধারের জন্য একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে তত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে হবে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...