সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার ২ আসামী মুসলিম হোসেন শরীফ ও মিজানুর রহমান রবিনকে বেকসুর খালাসের রায় দিয়েছে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত। ৪ সেপ্টেম্বর বুধবার এই রায় দেন বিচারক জ্বনাব জহিরুল কবির।
রায়ে বিচারক জানান ২ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।তাই এটা একটি মিথ্যা ও হয়রানী মুলক মামলা ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য যে ২০২০ সালের ৭ই অক্টোবর সন্দ্বীপ থানায় এই মামলা করেন ছাত্রলীগ নেতা আবদুস সামাদ আজাদ ও মাহফুজুর রহমান সুমন। উক্ত মামলায় মিজান ১৬ মাস ও শরীফ ১৪ মাস কারাগারে ছিলো।মিজানুর রহমান রবিন এর বাড়ি সন্দ্বীপ কালাপানিয়া ও মুসলিম হোসেন শরীফ রহমতপুরের ইউনিয়নের বাসিন্দা।
