রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে বন্যায় ১ শত সাড়ে সাতচল্লিশ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি 

 হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান একশত সাড়ে সাত চল্লিশ কোটি টাকা ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে  টানা প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন দপ্তর। এ বন্যায় বাড়ীঘর, গবাদিপশু, শস্যক্ষেত, বিদ্যুৎ লাইন, মোবাইল টাওয়ার, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, বনায়ন ও নার্সারী, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মৎস্য সহ বিভিন্ন খাতের ক্ষতি হয়েছে।
জানা যায়, হাটহাজারী উপজেলার আওতাধীন ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে বন্যায় অন্তত ১৬৫০ টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় (২১,৩,০০০০০) একুশ কোটি তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
অপরদিকে,বন্যার ফলে উপজেলার প্রায় প্রতিটা ইউনিয়নের সড়ক ভেঙ্গে চলাচল অযোগ্য হয়ে পড়েছে।  এর মধ্যে পাকা সড়ক নষ্ট হয়েছে ১০৩.৬৫ কিলোমিটার। ইট খোয়া নির্মিত ৮০.৪২ কি.মি এবং কাঁচা সড়ক ৮৭.৫৩ কি.মি.। এতে ক্ষতি হয়েছে প্রায় (১১০,৩৮,৭৩০০০) একশ দশ কোটি আটত্রিশ লক্ষ তেয়াত্তর হাজার টাকা।
উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, ইতিমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।
কৃষি অফিসের তথ্য মতে, ১৬৫৯ হেক্টর আউশ, আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজি বন্যায় পানিতে তলিয়ে গেছে। যার ক্ষতির পরিমান বীজতলা ৯০ হেক্টরসহ আনুমানিক (২৪,৬২,১৩,০০০) চব্বিশ কোটি বাষট্টি লাখ তের হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি ফার্মও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ বলেন, পৌরসভা ও উপজেলার ইউনিয়ন এবং বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে (১৪৭,৫৯,৭৩,১৬০) একশত সাতচল্লিশ কোটি উনষাট লক্ষ তিয়াত্তর হাজার একশত টাকার একটি সম্ভাব্য ক্ষয়-ক্ষতির তালিকা পাওয়া গেছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান রবিবার গনমাধ্যম কে জানান, ক্ষয়ক্ষতির তালিকা পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে এ তালিকা পাঠানো হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবাই সমন্বয় করে ক্ষতি সারাতে কাজ শুরু করবেন।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...