বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

 হাটহাজারীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজ চলছে

হাটহাজারী প্রতিনিধি
মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের মেখল ও দেওয়াননগর অংশের বিভিন্ন স্থানে বন্যার পানির কারনে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হওয়ায় সড়কটি ব্যবহারকারী বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন। সড়কটি স্থানীয় সরকার বিভাগের হলেও বর্তমানে দেশের চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে না থেকে দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সতেরো জন সদস্যের উদ্যোগে বিভিন্ন জনের সহযোগিতায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়।
গত  রবিবার (১ সেপ্টেম্বর)   বিকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সহযোগিতা করে যাচ্ছেন দেওয়াননগর ও মেখল আজিজিয়া মজিদিয়া সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সদস্যরা।
স্থানীয় সমাজসেবক মো.সৈয়দ প্রকাশ সৈয়দ মেম্বার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আশরাফ উদ্দিন জীবন, মেখল ৯ নং ওয়ার্ড মেম্বার নেজাম উদ্দিন, মো.আবু শাহেদ শিবলুসহ স্থানীয়রা জানান, এলাকায় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে এসড়কটির সংস্কার কাজ চলছে। যে যেভাবে পেরেছে সেভাবেই কল্যাণমূলক এই কাজে অংশ নিয়েছেন। কেউ বালি, কেউ ইট আবার কেউ নগদ টাকা দিয়ে এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
চালক সমিতির নেতা আবদুল মালেক সূমন, চলমান পরিস্থিতি সবকিছু সরকারের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরও কিছু কাজ করে সরকারকে সহযোগিতা করা উচিৎ বলে মনে করে আমাদের সংগঠন সড়ক সংস্কারের উদ্যোগটি নিই। এ কাজে অনেক প্রবাসী ভাই এবং স্থানীয় ও আশেপাশের এলাকার  জনগণসহ পশ্চিম মেখল নজর মো. কাজীপাড়া প্রবাসী একতা কল্যান সমিতি, নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচ, হাটহাজারী জে এস মোটরস, মেখল পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়, ব্যারিস্টার আশরাফ উদ্দিন জীবন, দেওয়ান নগর (মেখল) আজিজিয়া মজিদিয়া সিএনজি (ফোরষ্ট্রোক) অটোরিক্সা চালক সমবায় সমিতি, চট্টগ্রাম হাটহাজারী ফটিকছড়ি রাউজান অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত অটোরিক্স সমিতি সহ প্রবাসী ও বিভিন্ন এলাকাবাসী সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান রবিবার  গনমাধ্যমকে জানান,, মেখলের ওই সড়কের চাহিদা সংশ্লিস্ট দপ্তরে পাঠানো হয়েছে। সামনে সড়ক উন্নয়ন কাজও শুরু হবে। তবে বর্তমানে এলাকার লোকজনের অসুবিধার কারণে আপাতত তারা নিজেরাই সড়কটি সংস্কার করছেন, এটা খুব ভালো কাজ । আমি তাদের সাধুবাদ জানাই। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...