সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম চেম্বারের পুরো পরিষদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ২৪ জনের সবাই পদত্যাগ করেছেন। আজ সোমবার সংগঠনের সভাপতি ওমর হাজ্জাজসহ সব পরিচালক একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগের আগে সভাপতি ওমর হাজ্জাজ উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছেন।

চিটাগং চেম্বার সচিব মো. ফারুক জানান, চেম্বারের সম্পূর্ণ পর্ষদ সোমবার (২ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। দায়িত্বে থাকা সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ২১ জন পরিচালক প্রেসিডেন্ট বরাবরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সবার পদত্যাগপত্র গ্রহণের পর সভাপতি তার পদত্যাগপত্রসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে পাঠিয়েছেন। এখন আইন অনুযায়ী মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগের সম্ভাবনা আছে।

৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশব্যাপী সংস্কারের দাবির ধারাবাহিকতায় চট্টগ্রামের সক ব্যবসায়ী সমাজ ও বঞ্চিত ব্যবসায়ী সমাজ নামের দুটি সংগঠনের ব্যানারে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে চেম্বারের বর্তমান পরিষদের পদত্যাগ দাবি করে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...