শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাউজানে ইউপি সদস্যের বসতঘর হতে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

গাজী জয়নাল আবেদীন, রাউজান,
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে ইউপি সদস্যের বসতঘর হতে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর হতে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র মতে, ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়। এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

এই প্রসঙ্গে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানিনা। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘এই ধরনের কোনো তথ্য পায়নি। আমি চট্টগ্রাম নগরীতে আছি। খবর নিয়ে পরে জানানো হবে। প্রসঙ্গত, গত ২০২২ সালে ১৬ই মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল আরমানের বোন আইরিন সুলতানা নিপা (২০)। এর কয়েক বছর পূর্বে তার মাও আত্মহত্যা করেছিলেন। সর্বশেষ মা ও বোনের পথ বেছে নিলেন ছাত্রলীগ নেতা আরমান।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...