শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সংস্কারের রূপরেখা শিগগিরই

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষে শিগগিরই সংস্কারের চূড়ান্ত রুপরেখা ঘোষণা করবেন। এই রূপরেখার মধ্যে সংস্কারের কর্মপরিকল্পনা ও ক্ষমতা হস্তান্তরের উপায়সমূহ অন্তর্ভুক্ত থাকবে।
আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টি, গণফোরাম, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম এবং প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে মাহফুজ আলম বলেন,‘মতবিনিময়কালে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন সকল রাজনৈতিক এবং প্লাটফর্মসহ সবার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের জন্য শিগগিরই রাষ্ট্র সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে পারবেন।’
প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা এবং সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তিনি দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেবেন। যার মাধ্যমে একটা বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তবে এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে-সংস্কার করা। আগে সংস্কার করতে হবে। সংস্কারের প্রস্তাবনার ভেতর থেকে ঠিক হবে সরকারের মেয়াদ কতদিন হবে। মূলত সংস্কারের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের আসবে। আমরা আশা করি এটা একটি পূর্ণাঙ্গ রূপরেখা হবে।
রূপরেখা কি সংস্কার না ক্ষমতা হস্তান্তরের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এতে সবই থাকবে। প্রধান উপদেষ্টা মূলত সংস্কারের রূপরেখা দেবেন। সংস্কারের ভেতরেই অন্তর্ভূক্ত আছে কখন, কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’
বিশেষ সহকারী বলেন,‘আমরা জনগণের গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে দায়িত্ব পেয়েছি। এখানে বারবার বলা হচ্ছে রাষ্ট্র মেরামত করার। প্রস্তাবনার ভেতর দিয়ে রাজনৈতিক দলগুলো জানাবেন তারা রাষ্ট্র মেরামত করার জন্য সরকারকে যৌক্তিক কতদিন সময় দেবেন। তারপর ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। সংস্কারের ভেতরই ক্ষমতা হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে বলেছেন- রাষ্ট্র মেরামত করার ক্ষেত্রে জাতির জন্য এখন সুবর্ণ সুযোগ। এই সুযোগের উপযুক্ত ব্যবহার করতে হবে। সবাই মিলে কাজ করতে হবে, যাতে আমরা দীর্ঘমেয়াদি সংস্কার করতে পারি এবং বাংলাদেশের মানুষ এর সুফল ভোগ করতে পারে।’
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জানতে চেয়েছেন বিদ্যমান সংবিধানের সংশোধন, নাকি সংবিধান পুনরায় প্রণয়ন করতে চান। প্রেস সচিব জানান, অনেক নেতা একইব্যাক্তি দুই মেয়াদের বেশি সরকার প্রধান হতে পারবেন না এমন প্রস্তাব করেছেন। এছাড়া বিচার বিভাগ পৃথকীকরণ, রাজনৈতিক মামলা প্রত্যাহার চেয়েছেন অনেকে।
হেফাজত ইসলামের নেতারা শাপলা চত্বরে হেফাজতের আন্দোলন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরসহ শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে হেফাজত ইসলামের যেসব কর্মী হতাহত হয়েছেন, তার পুনঃতদন্ত চেয়েছেন যেটি অব্যশই স্বচ্ছভাবে হতে হবে। এছাড়া শিক্ষানীতির আমূল সংস্কার, জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনসহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা।
শফিকুল আলম জানান,আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং সবাই আশাবাদী যে ড. ইউনূসের নেতৃত্বে একটা আমূল সংস্কার দেখতে পাবেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, বিদ্যমান রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক যেসব সংকট আছে এগুলো রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে দ্রুত এসব সমস্যার সমাধান করবে বলে আশ্বস্ত করেছেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...