শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন রাঙ্গুনিয়ার রেজা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৬৬ জন আইনজীবী—কে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি—জেনারেল পদে নিয়োগ প্রদান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ। বুধবার (২৮ আগষ্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাটর্নি—জেনারেল পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল তালিকায় ৬ নাম্বারে রয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তিনি উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের আলহাজ্ব রাজা মিয়ার ছেলে। অ্যাডভোকেট রেজাউল করিম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সাবেক রাঙ্গুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামের স্কুল থেকে প্রাইমারি ও আর কে আর হাই স্কুল থেকে ১ম বিভাগে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১ম ব্যাচের ছাত্র হিসেবে সাফল্যের সাথে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রী অর্জন করে ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর চট্টগ্রাম বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হন।
তিনি চট্টগ্রাম জেলা বারে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিন বছর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০০৭ সালের ২০ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অনুমতি পান।
তিনি ২০১৬ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অনুমতি প্রাপ্ত হন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...