সোমবার, ৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম চেম্বার ছাড়লেন তরফদার রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন পদত্যাগ করেছেন। আজ বুধবার (২৮ আগস্ট) সকালে চিটাগাং চেম্বারের (সিসিসিআই) সভাপতির কাছে এক চিঠির মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের এই ব্যবস্থাপনা পরিচালক।
চিটাগাং চেম্বারের সভাপতিকে দেয়া পদত্যাগ পত্রে রুহুল আমিন বলেন, আমি ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করি। এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট চিটাগাং চেম্বারের পরিচালক নির্বাচিত হওয়ার পর একই বছরের ৮ আগস্ট আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনিত করা হয়। দায়িত্ব নেয়ার পরে দেখেছি চিটাগাং চেম্বার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সমস্যা সমাধান এবং চেম্বারের কাছে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
তাছাড়া আমি যেভাবে দায়িত্ব পালন করতে চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সেটাও করতে পারিনি।
চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি এবং সারাদেশে চলমান ভয়াবহ বন্যার সময় নিজের ভূমিকা ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়েছি এবং ব্যবসায়ী সম্প্রদায়কে সমর্থন করতে পারিনি যার কারণে ব্যবসায়ী সমাজের বড় ক্ষতি হয়েছে। সে কারণে চিটাগাং চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে আমার সরে যাওয়া উচিত বলে মনে করি। আমি আশা করব, চেম্বার সভাপতি পরিচালনা পর্ষদ থেকে অনতিবিলম্বে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করবেন।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...