বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মনিরুজ্জামান আর নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান মারা গেছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। এসময় তার সময় বয়স হয়েছিল ৮৫ বছর।

জানা যায়, ২০১২ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। নিয়মিত চিকিৎসায় তখন কিছুটা সুস্থ হলেও গেল বছরের ডিসেম্বরে তার অবস্থার অবনতি হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে রেডিওথেরাপি দেওয়া হয়। এরপর থেকে রাজধানী ঢাকার নিজ বাসভবনে চিকিৎসা নিতে থাকেন তিনি। তবে বিগত কয়েক দিনে তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে তিনি এনিমিক হার্ট ফেলিওর অবস্থায় চলে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চবির গুণী এই অধ্যাপক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ছিলেন একাধারে ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক, সাহিত্যিক, গ্রন্থাকার ও নজরুল গবেষক। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন। দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজ বিভাগে সভাপতির দায়িত্ব।

এছাড়াও তিনি চবির নজরুল গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন আদিয়াবাদ সাহিত্য ভবন, ভাষাতত্ত্ব কেন্দ্র ও নিসর্গ বার্তা (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা)। এছাড়াও দেশের বিভিন্ন সংস্থা ও সেবা মুলক প্রতিষ্ঠানের সাথে জড়িত দেশ বরেণ্য এই অধ্যাপক।

ধানমন্ডি তাকওয়া মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা এবং তার নিজের গ্রামের বাড়ি আদিয়াবাদের প্রফেসর মনিরুজ্জামান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামীকাল সকাল ১১টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের...

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ। প্রায় ১৪ শ’ বছর...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ফটিকছড়িতে মাদক-সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনে ছাড় নয় : সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক,...

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ...

পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী

ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার...

ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’

ব্যাটিং ব্যর্থতায় প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’...