সোমবার, ২৯ জুন ২০২৬

চিড়া মুড়ির বাড়তি দাম আদায়, বক্সিরহাটের অভিযানে ধরা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গার সৃষ্ট বন্যার কবলে পড়া বানভাসীদের জন্য শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে স্বেচ্ছাসেবী, মানবাধিকার, সামাজিক সংগঠন, সাধারণ ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনসাধারণ…এর মধ্যে বন্যার্তদের নিয়ে যাওয়া শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টি করছে একটি চক্র।

আজ মঙ্গলবার বন্যার্তদের শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের রুখে দিতে চট্টগ্রাম নগরীর বক্সিরহাট বাজারের চিড়া মুড়ি ও মুদির দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।

সাথে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের সদস্যরা। এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির অভিযোগে ৪ টি পাইকারি ও খুচরা দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তাধিকারের কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, অনেকে নিজের অর্থ ও সময় সব কিছু ব্যয় করে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে। আর কিছু অসাধু ব্যবসায়ী বন্যার্তদের জন্য নিয়ে যাওয়া পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে এটি দুঃখজনক।

মানুষের প্রয়োজনের সুযোগে চিড়া মুড়ি কেজি ১০/১৫ টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তদারকিকালে চিড়া, মুড়ি, ডিম, কাচামরিচ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাম্প্রতিক ভয়াবহ বন্যার সুযোগে অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধি করে বিক্রয় করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার জরিমানা করা হয়েছে।

এ পণ্যসমূহ পূর্বের দামে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

সর্বশেষ

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...