সোমবার, ১২ অক্টোবর ২০২৬

এস আলম ও তাঁর ৭ ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সাত ভাইসহ ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অংকের ঋণ নিয়ে পাচার করায় ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বিএফআইইউ।
সোমবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সেখানে প্রত্যেকের পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ৫৯৬২৪৬৭৯৪৯। আর জন্ম ১৯৬০ সালের ১২ জানুয়ারি। তার স্ত্রী ফারজানা পারভীন (জাতীয় পরিচয়পত্র ৪১৬১৮৮৪৫১৭), দুই ছেলে- আহসানুল আলম (৪৬১০৪৩৯৩৭৬) ও আশরাফুল আলম (২৪১৫৪৫২৬৫২) রয়েছে তালিকায়।
এস আলমের ভাইরা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান (৫০৬২৪৭০০০৯), ওসমান গনি (৯৫৫৬২৩৪৩৯২), আবদুস সামাদ (১৫৯৫৭০৮৫৭০৫৭২), রাশেদুল আলম (৬৮৬২৪৬২৭৪১), সহিদুল আলম (৬৮৬২৯০২২০৯) ও মোরশেদুল আলম (৫০৬২৪৭৪১৩৪)।
এছাড়া হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ (৫০৬৩৩১২৭৩৯), আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম (৪৬১১৮৮০৩৪৪) ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস রয়েছে তালিকায়। এরাও এস আলম পরিবার সংশ্লিষ্ট হলেও কার সাথে কি সম্পর্ক তা জানা যায়নি।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...