সোমবার, ২৯ জুন ২০২৬

শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি

- Advertisement -
Single page 1st Paragraph

কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি এবং সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ আংশিক কমিটির ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে এসেছেন রাশেদ ইকবাল খান। এছাড়া রাকিবুল ইসলাম রাকিব ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবু আফসান মোহাম্মদ ইয়াহ ইয়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

নতুন সভাপতি শ্রাবণ ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি এবং নতুন সাধারণ সম্পাদক জুয়েল সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা হয়। ওই সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা কমিটি গঠন ও পুর্নগঠনের দায়িত্ব তারেক রহমানের ওপর দেন। এরপর ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে এই নতুন আংশিক কমিটি মনোনয়ন দেন তারেক রহমান।

সর্বশেষ ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল হয়। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি ও ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ওই বছরের ২২ ডিসেম্বর খোকন ও শ্যামলের নেতৃত্বে ৬০ সদস্যের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর দুই বছর বাদে ২০২১ সালের ১৭ সেপ্টম্বর ওই কমিটি মেয়াদ পূর্ণ করলেও পরবর্তীতে আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এবার কাউন্সিল ছাড়াই নতুন কমিটি করে দিল মূল দল বিএনপি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...