বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ভোগ্যপণ্যের সংকট : লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্যার পানিতে ডুবে আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। যে কারণে গত চার দিন ধরে চট্টগ্রামে আসছে না ভোগ্যপণ্যবাহী গাড়ি। এদিকে পণ্য সরবরাহ না থাকায় চট্টগ্রামের বড় বাজার খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে দেখা দিয়েছে পণ্যসংকট। আর এ অজুহাতে চাল, ডাল, পেঁয়াজ, সবজি ও কাঁচা মরিচের দাম বেড়েছে ব্যাপকহারে।
পাইকারি সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, চার দিন ধরে চট্টগ্রামে কোনো ধরনের সবজিবাহী পণ্য আসছে না। বন্যায় কবলিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী ও কুমিল্লায় আটকে আছে চট্টগ্রামমুখী ৩২টি গাড়ি। আর এ কারণে চট্টগ্রামে সবজির বড় আড়ত রিয়াজউদ্দিন বাজারে কোনো ধরনের সবজি নেই। চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ উপজেলা থেকে শসা, পটল এসেছে ছোট পিকআপে। আর সেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে।
রিয়াজউদ্দিন বাজারে রোববার বিক্রি হয়েছে লাউ আর শসা। প্রতি কেজি লাউ ৪৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আড়তে আর কোনো ধরনের সবজি নেই। তবে কিছু আড়তদারের কাছে আগের কয়েক বস্তা কাঁচা মরিচ ছিল। সেগুলো পাইকারিতে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। অথচ পাইকারিতে পাঁচ দিন আগেও কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ১৮০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, ‘তিন দিন ধরে কোনো সবজি নেই আমাদের আড়তে। কারণ বন্যার কারণে গাড়ি আসতে পারছে না। আমাদের অনেক গাড়ি আটকে আছে। সবজি পচনশীল। তাই গাড়িতে থাকা অনেক সবজি নষ্ট হয়ে যাবে। আমরাও লোকসানে পড়ব। তবে আশপাশের উপজেলা থেকে একেবারে সীমিত পরিমাণে সবজি এসেছে। এটা চাহিদার তুলনায় কিছুই না।’
এদিকে স্থবিরতা নেমে এসেছে খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে। সেখানেও দেখা দিয়েছে পণ্যসংকট। আর এ অজুহাতে সব ধরনের বস্তাপ্রতি চালে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, ‘গত তিন দিনে মাত্র একটা গাড়িতে চাল এসেছে। পুরো বাজারে চালের সংকট দেখা দিয়েছে। তাই দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বেড়ে গেলে তখন দাম কমে যাবে। তবে বেচাবিক্রিতেও ভাটা পড়েছে।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন খাতুনগঞ্জের চাল ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে চায়না আদা ও রসুনের দাম খুব একটা বাড়েনি। বেশি বেড়ে গেছে পেঁয়াজের দর। পাকিস্তানি পেঁয়াজের কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। অন্যদিকে এতদিন ৯৫ টাকা দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দাম এক লাফে গিয়ে ঠেকেছে ১১০ টাকায়। চায়না আদার কেজিতে ১০ টাকা বেড়ে ২১০ ও চায়না রসুনের কেজিতে ৫ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।’
হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘আমাদের এখানে কয়েক দিন ধরে পণ্যবাহী গাড়ি আসতে পারছে না। অনেক গাড়ি রাস্তায় আটকে আছে। বাজারে পণ্যসংকট দেখা দিয়েছে। তাই দাম বেড়ে গেছে। তবে বেচাকেনাও খুব একটা ভালো যাচ্ছে না। কারণ আশপাশের উপজেলার খুচরা ব্যবসায়ীরা অনেকে আসতে পারছেন না।’
নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা মো. আব্দুল হান্নান বলেন, ‘সকালে কাঁচাবাজারে গিয়ে দেখি কোনো ধরনের সবজি নেই। কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা। অবস্থা খুব একটা ভালো না। সবদিক দিয়ে আমরা সমস্যায় সময় পার করছি।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘বন্যার কারণে গাড়ি চলতে পারছে না। সরবরাহ কমেছে, এটা ঠিক। তাই বলে এই অজুহাতে আগের কেনা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করতে হবে কেন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত, ভোগ্যপণ্যের দাম না বাড়িয়ে মানবিক হওয়া।’

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...