রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সংকটময় মুহূর্তে মুসলমানেরা গঙ্গা মন্দির রক্ষায় পাহারা দিয়েছেন

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সংকটময় মুহূর্তে মুসলমানরা দক্ষিণ রাউজানের কেন্দ্রীয় গঙ্গা মন্দির রক্ষায় পাহারা দিয়েছেন। আমরা সহায়তা চাওয়ার আগেই তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। ২৩ আগস্ট (শুক্রবার) বিকাল ৩ টায় বাগোয়ান ইউনিয়স্থ দক্ষিণ রাউজান মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

ডা. অমলেন্দু মহাজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জানে আলম। গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সুজন দাশ ও অসীম দাশের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাগোয়ান ইউনিয়ন যুবদল নেতা আরফাত মামুন। সভায় বক্তব্য রাখেন পাহাড়তলি ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান জনি, বাগোয়ান যুবদলের আহবায়ক মুহাম্মদ আকবর হোসেন, বিএনপি নেতা তসলিম উদ্দিন, মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সদস্য ধনা মালাকার, সনজিত বৈদ্য পিন্টু, অরুণ মহাজন,খোকন চন্দ্র সেন, সমীর মালাকার, সুমন মহাজন, টিটু মহাজন, রিটন মহাজন, ঋষিকেশ ঘোষ, সাধন শীল, অসীম দাশ প্রমুখ।

সভায় সংখ্যালঘু নয় বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আরো উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনের ঘোষণা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...