চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হোরারবাগ এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সকালে বোয়ালখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার সেবাখোলা বিলের পানিতে লাশটি পানিতে ভাসছিল বলে পুলিশ জানিয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো: আছহাব উদ্দিন বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশটি বাহির থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

