সোমবার, ২৯ জুন ২০২৬

হালদায় শুরু হয়েছে মা মাছের আনাগোনা

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটা ও মিঠা পানির নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি বছর বাংলা মাসের চৈত্রের প্রথম দিকে নদীতে মাছের আগমন ঘটে। নদী সংযুক্ত খাল যথা মাতা মুহুরী, সাঙ্গু, কর্ণফুলী, চেংখালী, পোরাকপলী, কাটাখালী, বোয়ালিয়া, সোনাই প্রভৃতি খাল ও নদীর খাড়ী অবস্থানকারী মা মাছ হালদা নদীতে ডিম ছাড়তে চলে আসে। মাছের ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ পেয়ে স্মরণাতীত কাল থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছেড়ে আসতেছে। বজ্রসহ প্রবল বর্ষনের ফলে নদীতে পাহাড়ী ঢলের তীব্রতা বৃদ্ধি পেয়ে নদীর পানি অপেক্ষাকৃত ঘোলাটে হলে নদীর কুম তথা পানির গভীরতা যেখানে বেশী, কিংবা নদীর কুমের পানির ঘূর্ণয়মান স্হানে মা মাছ ডিম ছেড়ে থাকে।
চৈত্র মাসে ও কোন কোন সময় উপযুক্ত পরিবেশ পেলে বিশেষ করে বজ্রসহ প্রবল বর্ষন হলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পেলে মা মাছ ডিম ছাড়ার ঘটনার কথা ও অনেক প্রবীনদের বলতে শুনা যায় । চৈত্র মাসে নদীতে মা মাছের দেওয়া ডিম দ্রুত বর্ধনশীল। তাই এই ডিমের প্রতি পোনা ব্যবসায়ী ও মাছ চাষীদের আগ্রহ বেশি। যদি চৈত্র মাসে প্রবল বর্ষন ও বজ্রসহ বৃষ্টিপাত না হয় ও ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ না পাওয়া যায় তাহলে বাংলা বছরের বৈশাখ ও জৈষ্ঠ্যমাসে নদীতে মা মাছ ডিম ছেড়ে থাকে। ইদানীং আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আকাশে মেঘ দেখে ডিম আহরনকারীরা তাদের দীর্ঘদিনের পেশা ডিম আহরনের নৌকা, জাল ও ডিম আহরনের সরঞ্জাম নিয়ে প্রস্ততি শুরু করেছে। হালদা নদীর দুই পাড়ে ডিম থেকে রেনু পোনা ফোটানোর সরকারিভাবে স্হাপিত হ্যাচারী গুলো উন্নয়ন, সংস্কার কাজ ও দ্রুত গতিতে করা হচ্ছে। তাছাড়া সনাতনী পদ্ধতির ডিম পোটানোর মাটির কুয়া গুলো সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। ডিম আহরনের প্রধান উপকরণ নৌকা গুলোর মেরামত ও রং করার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডিম আহরনে সংশ্লিষ্টরা। বিভিন্ন নদী, খাল ও ছরা থেকে হালদা নদীতে মাছের আগমন অবাদ ও নিরাপদ করতে হাটহাজারী ও রাউজান উপজেলা এবং চট্টগ্রাম জেলা প্রশাসন মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সার্বক্ষণিক নদী পাহাড়া ও নদীতে অভিযান জোরদার করছে। নদী থেকে মাছ চুরি প্রতিরোধ করতে নদীর পাড়ে স্হাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সি সি ক্যমরা। এই ক্যমরার মাধ্যমে উপজেলা, জেলা এমনকি মন্ত্রণালয় থেকে নদী তদারকি করা হচ্ছে। নদীতে মা মাছের ডিম ছাড়ার সময় যত ঘনিয়ে আসছে নৌ পুলিশের টহল ও প্রশাসনের তদারকি জোরদার করা হচ্ছে। গড়দুয়ারা এলাকার ডিম আহরনকারী কামাল সওদাগর, মাদার্শা এলাকার আশু বড়ুয়া জানান নদী থেকে ডিম আহরনের যাবতীয় প্রস্ততি তাদের রয়েছে। তারা আক্ষেপ করে বলেন এক শ্রেনীর কৃত্রিম রেনু পোনা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। তারা গত বছরের রেনু বলে কৃত্রিম রেনু পোনা বিক্রি শুরু শুরু করেছে। তাদের কারনে হালদা নদী থেকে আহরিত ডিমের রেনু পোনার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আই ডি এফ নদীর মাছ শিকার রোধ করতে দুই পাড়ে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। নদী পাহাড়া নিশ্চিত করতে এই সংস্থার পক্ষ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া চুরি করে মাছ শিকারীদের আটক করতে নদীতে সংস্থার পক্ষ থেকে সোলার চালিত বোড দিয়ে প্রশাসনকে সহযোগীতা করা হচ্ছে বলে ইউ এন ও মোঃ শাহিদুল আলম গণমাধ্যমকে জানান। তিনি নদীতে মাছের অবাদ বিচরণ ও মাছের মজুদ বৃদ্ধি জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষা করতে সার্বক্ষণিক ভাবে নদীর দুই পাড়ের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি কাজ করছে বলে ও উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন এবার যদি পরিবেশ অনুকূলে থাকে হালদায় আশানুরূপ ডিম পাওয়া যাবে। আর নদী থেকে আহরিত ডিম থেকে রেনু ফোটানোর জন্য সরকারি ভাবে স্হাপিত হ্যাচারী ইতিমধ্যে সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...