রবিবার, ১৪ জুন ২০২৬

ডবলমুরিং থেকে ছেলেসহ শীর্ষ মাদক সম্রাট মান্নান গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
নগরীর ডবলমুরিংয়ে চোলাই মদ ও গাঁজাসহ চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান প্রকাশ মদ মান্নান (৫৪) ও তার ছেলে মো. নোমানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক কিনতে আসা আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই, রোববার দিবাগত রাত ৩ টায় ১নং সুপারীওয়ালা পাড়াস্থ ফকির আহম্মদের বাড়ীর আব্দুল মান্নানের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকিরা হলো, আল আমিন (৩০), মো. তাহের (২১), শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৪), মো. ফয়সাল (২৮) ও মো. হানিফ (২৫)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আব্দুল মান্নান সিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে মূলত চোলাই মদ বেচে। এ কারণেই তাকে সবাই মদ মান্নান নামেই জানে। তার ছেলে নোমান আবার গাঁজা বেচে। বাবা-ছেলে এই লকডাউনে নিজ বাসাতেই মাদকের আসর বসিয়েছে। এসময় মাদক কিনতে আসা আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মান্নানের বিরুদ্ধে ১০টি ও ছেলে নোমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...