রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার করতে হবে : চট্টগ্রামে সমাবেশে যুবদল

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ রক্তের শ্রোতের ওপর পরিচালিত হয়েছিল। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে।
গত ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারের অধিক শিশু- ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশ দাতা খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে আজ বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর যুবদলের এক বিক্ষোভ মিছিল ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্বাচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাকায় কেনা বুলেট আমাদের সন্তানদের বুকে চালানো হয়েছে। জনতার তোপের মুখে গণখুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো সর্বক্ষেত্রে তার দোসররা রয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এবং তার দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দেশের সাধারণ মানুষ এই গণখুনিদের কখনো ক্ষমা করবে না।
এ সময় তিনি নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যুবদলের নাম ভাঙিয়ে কোন ধরনের অন্যায়, অত্যাচার সহ্য করা হবে না, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাথে সাথে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, শত শত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেলো সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। তিনি আরও বলেন, যারা যুবদলের নাম ভাঙিয়ে মানুষের ওপর অত্যাচার করবে, হুমকি-ধমকি, চাঁদাবাজি, জবর দখল, লুটপাটের চেষ্টা করবে, তাদের কেউ রেহাই পাবেন না। দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...