শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। ২০ আগষ্ট চট্টগ্রাম জুড়িশিয়াল মাজিস্ট্রেট আদালতে মেহেদী হাসান নামের এক যুবক এ মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যন ও ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন,নাজিরহাট পৌরসভার সাবেক মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী,সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ ইমন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক রায়হান রুপু,মাঈনুল আলম সাকি,মোহাম্মদ সাজ্জাদ উল আলম,কাউন্সিলর গোলাফ মওলাসহ ৩৫ জনকে সুনির্দিষ্ট আসামী করে, ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়,গত ২০ জুলাই চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট রাস্তার মাথায় আসামীগণ রাষ্ট্রের সম্পত্তি ও জানমালের ক্ষতি করা স্বার্থে হাতে বিভিন্ন লাঠি সংযুক্ত ব্যানার, দেশীয় অস্ত্র-সস্ত্র, বিস্ফোরক ককটেল সামগ্রী নিয়ে জামাত বিএনপি সহ ছাত্রদের উদ্দেশ্যে বিশ্রী স্লোগান দিতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করাসহ জ্বালাও পোড়াও পরিবেশ সৃষ্টি করতঃ জনমনে আতংক ও সন্ত্রাসী নৈরাজ্য পরিবেশ তৈরির লক্ষ্যে নাজিরহাট মেডিকেল এর সামনে ককটেল বিস্ফোরন করে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার জন্য জ্বালাও পোড়াও স্লোগান দেয়।

এ সময় বাদীর পথরোধ করে বিএনপি জামাতের দালাল বলিয়া গালমন্দ করিয়া হত্যার উদ্দেশ্যে মারধর করার চেষ্টা করে। বাদী পালিয়ে জানে বাঁচে। মামলার বাদী মেহদী হাসান নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবদ গ্রামের নুর কাজী বাড়ির কাজী আবু জাফরের পুত্র। মামলার আইনজীবী এডভোকেট আয়াতুন নবী আয়াত বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি আদালত আমলে নিয়েছে। ফটিকছড়ি থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে আদালত।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...