বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ নেই: আমির খসরু

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন ব্যতীত দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয় আলোচনা হয়েছে। এ সময় চলতি সংকট কাটিয়ে উঠার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ শাসনে ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিকার কী এবং কিভাবে এগুলোকে আবারও সঠিক জায়গায় নিয়ে আসা যায় তা নিয়েও আলোচনা হয়। এক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা থাকতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি বাণিজ্য কিভাবে অব্যাহত রাখা যায় এবং সে ক্ষেত্রে তাদের কি করা উচিত, সেসব বিষয় আলোচনায় প্রাধান্য পায়। তিনি বলেন, অর্থনৈতিকভাবে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের তাদের সঙ্গে যে ফ্রেমওয়ার্ক আছে, তা কিভাবে রিফর্ম বা সংস্কার করা যায়, যাতে তাড়াতাড়ি অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় আমরা ঘুরে দাঁড়াতে পারি-মূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই। শুধুমাত্র রূপপুর নয়, বিপুল টাকা বিদেশে পাচার হয়েছে। ১০০ বিলিয়নের উপরে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...