মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেরশাহ্ সাংবাদিক হাউজিং সোাসাইটিতে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতির অপরোপ সাজে সাজানোর দৃঢ় প্রত্যয়ে বায়েজিদ থানাধীন শেরশাহ্ সাংবাদিক হাউজিং সোসাইটি ও রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি সাংবাদিক সোসাইটি এলাকায়  ১৬ আগষ্ট২০২৪ইং(শুক্রবার) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রাম এর সভাপতি প্রফেসর ড. ইসহাক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত ধ্রুপদী শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম, চট্টগ্রাম রোটারী সেন্টারের প্রেসিডেন্ট ওসমান গণি মনসুর, সাংবাদিক শতদল বড়ুয়া, প্রাক্তন সভাপতি শফিকুল আলম খান, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়র ড. আসিফ, রোটারেক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদুল, রোটারী ক্লাব অব চিটাগাং সুপ্রিম প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এরশাদ চৌধুরী, রোটারিয়ান আবিদা ওয়াদুদ, মোশাররফ হোসেন চৌধুরী, ব্যাংকার এ.টি.এম কারুদ্দিন চৌধুরী, মরিয়ম আক্তার, রিফাত সাইফুল ইসলাম সাকিব।
সভায় বক্তারা বলেন, পরিবেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সংগে কাজ করতে হবে, বৃক্ষরোপনের মাধ্যমে সৃষ্ট হয় সবুজায়ন। বৃক্ষ সম্পর্কে আমাদের জ্ঞান আহরন করতে হবে। বৃক্ষ থেকে আমরা ফল এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। একজন নাগরিক হিসেবে আমাদের বৃক্ষ সম্পর্কে এবং বৃক্ষের উপকারিতা নিয়ে কাজ করতে হবে। বৃক্ষরোপন কর্মসূচি মাসব্যাপী অব্যাহত থাকবে। ফুল, ফল ও বনজসহ মোট ২০০টি গাছের চারা লাগানো হয়েছে। পর্যায়ক্রমে সোসাইটির সৌন্দর্য্য বর্ধণে আরো গাছের চারা লাগানো হবে।

এই বিভাগের সব খবর

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ...

সর্বশেষ

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা...

চট্টগ্রাম রেঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৩৭

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গেল ২৪...

দক্ষিণ চট্টগ্রামে নতুন গতি আনবে ডুয়েলগেজ রেললাইন

চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও...

বান্দরবান জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা

পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্য...

কক্সবাজারে বাল্যবিবাহ, শিশুশ্রম রোধে মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার মতো সামাজিক...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...