চট্টগ্রাম নগরীতে সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক ব্যবস্থাপনাসহ দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়া স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের মাঝে জাবেদ নুরুল ইসলাম-মমতাজ বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয়েছে।
নগরীর বিভিন্ন মোড়ে দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও দেয়ালে আলপনায় নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মানবতার সেবক আলহাজ¦ জাবেদ নজরুল ইসলামের নেতৃত্বে ফাউন্ডেশনের কর্মীরা দুপুরের খাবার এবং পানি তুলে দেন।
এসময় জাবেদ নজরুল ইসলাম বলেন, নতুনভাবে দেশ সংস্কারে শিক্ষার্থীরা ট্রাফিকসহ পরিচ্ছন্ন কাজে স্বেচ্ছায় শ্রম দিয়ে চলেছে। এ মহৎ কাজে যার যার অবস্থান থেকে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত।
স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের মাঝে খাবার বিতরণে জাবেদ নুরুল ইসলাম-মমতাজ বেগম ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক

