রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে  খালেদা জিয়ার জন্মদিন পালন

বাদল রায স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল প্রবাস থেকে দেশে ফিরলেন গতকাল ১৪ আগষ্ট।অনেক দিন পর তাকে কাছে পেয়ে নেতা কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে।তাকে বরণ করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ৫ শতাধীক নেতৃবৃন্দ গুপ্তছড়া ঘাটে গিয়ে ভীড় করে হোান্ডা মহড়া নিয়ে। এরপর তাকে সামনে রেখে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সন্দ্বীপ পৌরসভা ১০ শর্যা হসপিটাল মোড়ে এসে থামলে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় নেতা কর্মীদের প্রতি দিক নির্দেশনামুলক বক্তব্য দেন মাহবুবুল মাওলা শিমুল। এরপর রাত্রে এই বিএনপি নেতা শিমুল এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন করা হয়।জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা শেষে তার পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুল আয়োজক সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল সহ সাবেক পৌর মেয়র মাষ্টার ফখরুল ইসলাম ,সিনিয়র বিএনপি নেতা মনির তালুকদার, মোশারফ হোসেন,মোঃ মাঈন উদ্দীন,আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিঠু তালুকদার,সাবেক ছাত্রনেতা ও পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আকরাম হাসান,চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবি দলের সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদের,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ সাইফুদ্দিন কবির শিমুল ।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কারিমুল মাওলা, আব্দুল কাদের সওদাগর, মোঃ জাকের হোসেন, মোঃ ইয়াছিন, মোঃ তাজুল ইসলাম ও সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সনাতনী সমাজের লোকজন সহ প্রায় হাজারো লোকজন। বক্তারা বলেন দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের কারনে আমরা নিজের জন্মভূমিতে এসে প্রাণভরে শ্বাস নিতে পারিনি, সর্বদা হামলা, মামলার ভয়ে গুটিয়ে থাকতাম।আজ সেই খুনী শেখ হাসিনার পতনের পর আমাদের কাছে প্রতিটি দিন ঈদের আনন্দ মনে হচ্ছে। আওয়ামীলীগের দমন পীড়ন ও স্বৈরাচারী মনোভাবের কারনে ছাত্র জনতা রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে তাদের ঘৃনীত পতন নিশ্চিত করেছে। তাই আমরা অতি উৎসাহী না হয়ে তাদের ব্যাতিক্রম আচরন দিয়ে জনগনের মন জয় করতে হবে, তবেই আগামী নির্বাচনে আমরা আবার প্রধানমন্ত্রী হিসাবে আমাদের নেত্রী খালেদা জিয়াকে দেখতে পাবো,সেদিন হবে আমাদের প্রকৃত বিজয়। তাই সবাই সর্বোচ্চ মানবিক আচরন করবেন। এর ব্যতিক্রম কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...