গত ৫ ই আগষ্ট দূর্বত্তের হামলায় লন্ডভন্ড হয়ে যাওয়া বোয়ালখালী পৌরসভার অফিস পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার আমীর জননেতা ডা. খোরশেদ আলম।
১৪ ই আগষ্ট ( বুধবার) সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভা সেক্রেটারি আবুল মনসুর, পৌরসভার সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু, সাইদুল আলম, ঈসমাইল চৌধুরি রকি সহ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আমীর তার বক্তব্য এমন ঘৃন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন, এবং সুষ্ট তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। তিনি আরো বলেন, পৌরসভার এ সম্পদ কোন দলীয় সম্পদ নয়, এ সম্পদের মালিক পৌরসভার প্রতিটি নাগরিক।
তাই এ সকল সম্পদ রক্ষা করা এর পাহারাদারিত্ব করা পৌরসভার সকল নাগরিকের দায়িত্ব। তিনি আশা করেন খুব দ্রুত পৌরসভা এ সমস্যা কাটিয়ে আবারো জনমানুষের সেবা দানের জন্যে উন্মুক্ত হবে। বক্তব্যের শেষে পৌরসভার হিসাবরক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান নেতৃবৃন্দকে ক্ষতিগ্রস্থ জিনিসপত্র ঘুরে দেখান। এবং তিনি সবার কাছে সহযোগিতা এবং দোয়া কামনা করেন, যেন খুব দ্রুত সময়ে আবারও পৌরসভাবাসীকে সেবা দিতে পারে।

