মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরআগে, দুপুরে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ১৫ আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে। আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ, বিজিবি, র‌্যাব থাকবে প্রয়োজনে সেনাবাহিনীও থাকবে।

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (১২ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসনামলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব অবিলম্বে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করুন। কোনো ফ্যাসিস্ট আইকনকে আমরা আর পুনঃপ্রতিষ্ঠিত হতে দেব না।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...