মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে- এ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণহত্যার তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস’র গুলশানের অফিস কাম বাসভবনে গিয়ে তাঁর কাছে বিএনপি’র চিঠি হস্তান্তরের পর সেখান থেকে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
চিঠি হস্তান্তরের আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, আমরা তার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্ত চেয়েছি। সত্য উদঘাটন করার অনুরোধ জানিয়েছি।’ তিনি বলেন, দেশ-বিদেশের ষড়যন্ত্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকা- সংঘটিত হয়েছে, সেটি জাতির সামনে তুলে ধরতে হবে। বিএনপি’র শীর্ষ পয়ায়ের এই নেতা জানান, ‘আগামীতে কেউ যেন এ ধরনের হত্যাকান্ডের সাহস দেখাতে না পারে। কোনো নাগরিককে হত্যা করে ক্ষমতায় থাকার যে আকাঙ্খা, সেটা যেন কারো মনে না জাগে, সেজন্যই আমরা এই তদন্ত চেয়েছি।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। বিয়য়টি অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলার জন্যও ‘আমরা আবাসিক প্রতিনিধিকে অনুরোধ করেছি’ বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে  সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারি মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে...

সর্বশেষ

নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের...

গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে...

সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

শিক্ষার্থীদের টানা ২১ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মাঝেই চট্টগ্রাম...

সিনিয়র সাংবাদিক সুলতান আহমদ আশরাফী আর নেই

দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী...

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন বাংলাদেশের মিডল...