ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিউটন দাশ(২৮) নামের এক মোটারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
১২ আগষ্ট রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার বিবিরহাট আন্ডামার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ৩ নং নারায়নহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ উত্তর সুন্দরপুর এলাকার মৃত সুনিল দাশের পুত্র এবং উক্ত এলাকার দক্ষিণ পাড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি ও সিংহরিয়া খেলোয়াড় সমিতির অর্থ সম্পাদক। এছাড়া প্রাণ কোম্পানির এস আর হিসেবে চাকরি করত।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান,নিউটন মোটরসাইকেল এ করে ডাক্তার দেখানোর জন্য নাজিরহাট যাচ্ছিল। আন্ডা মার্কেট এলাকায় অন্য একটি মোটরসাইকেল সামনে পড়লে সে গাড়িকে রক্ষা করতে গেলে তারা গাড়ি থেকে সড়কে উলটে পড়ে এমতাবস্থায় অন্য গাড়ি এসে নিউটনকে চাপা দিলে সে গুরুত্বর আহন হয়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করে। চট্টগ্রামে নেয়ার পথে অক্সিজেন এলাকায় গেলে সে মারা যায়। তার লাশ বাড়িতে নিয়ে আসার চেষ্টা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজম বলেন,সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজন যুবককে হাসপাতালে নিয়ে আস হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।
