সোমবার, ২২ জুন ২০২৬

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা হয়নি : মির্জা ফখরুল

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা হয়নি।
‘নির্বাচন আয়োজন করতে কিছুটা সময় লাগবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই সময় দিয়েছি’।
বিএনপি মহাসচিব আজ সোমবার বিকেলে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাঁর আমন্ত্রণ গ্রহণ করে আমরা এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে-বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি এই সরকারকে সবরকম সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।’
এ সময় তিনি আবারো উল্লেখ করেন, গণতন্ত্র হত্যাকারী এবং গণবিরোধী হিসেবে ধীকৃত যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তা থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র জনতার আন্দোলনে এ দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত।
বিএনপি মহাসচিব জানান, ‘আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় সেই মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা আবার বিদেশে বসে গণজাগরণের যে বিজয় হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য কাজ করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে।’
সরাসরি নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, দেশের এতগুলি ছাত্র, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করার পরেও দলটি বিভিন্ন রকম কথা বলছে, যা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে’।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের এক বৈঠক সোমবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বিকাল ৪টায় নির্ধারিত থাকায় বিকাল পৌণে ৪টায় (৩টা ৪৫ মিনিটে) বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় প্রবেশ করেন।
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে এটাই তাঁর প্রথম বৈঠক।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা বাসস’কে জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর আমন্ত্রণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান এবং বেঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...