কালুরঘাট সেতু সংষ্কার কাজে তিন মাসের জন্য যান চলাচল বন্ধ করা হলেও এক বছরের বেশি সময় পার হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান এবিষয়ে কথা বলতে ৭ই আগষ্ট রোজ বুধবার সকালে প্রজেক্ট ম্যানেজার ইন্জিনিয়ার মেহেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ শাকিল।
তিনি বলেন, আগামী ২০ দিনের মধ্যে যানচলাচলে সেতু উন্মুক্ত করে জনসাধারণের ভোগান্তি কমাতে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। সেতুর সংষ্কার কাজের প্রজেক্ট ম্যানেজার ইন্জিনিয়ার মেহেদি আশ্বস্ত করে বলেন, সেতুর সংষ্কার কাজ প্রায় শেষ অতিদ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে । এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ|

