শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কোটা আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধারা রোববার (৪ আগস্ট) অফিসার্স ক্লাব, চট্টগ্রাম এর হলরুমে মতবিনিময় সভা শেষে বিক্ষোভ মিছিল করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল দুলু।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাফফর আহমদ বলেন, অসহযোগ আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে প্রতিপক্ষ করার অপচেষ্টা মানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ করার সামিল। মনে রাখতে হবে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করার মাধ্যমে এ দেশ স্বাধীন করেছে। দেশকে রক্ষা করার দায়িত্বও বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির।
তিনি বলেন, কোটা আন্দোলনের নামে আজ আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে যারা অস্থিতিশীল করার কাজ শুরু করেছে, তাদেরকে রুখতে হলে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল দুলু বলেন, কোটা আন্দোলন অসহযোগ আন্দোলনের অংশ নয়। সারাদেশে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ছাত্রদের আন্দোলন বহির্ভূত। যারা ছাত্র আন্দোলন করছেন- এটি তাদের কোন কর্মসূচী নয়, এটি বিএনপি ও নিষিদ্ধ জামায়াত-শিবিরের কর্মসূচী। তাই নাশকতাকারীদেরকে কঠোর হস্তে দমন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী শহীদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুর উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপ, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...