সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাড়িতে হামলায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আ:লীগ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

বিনা উস্কানীতে ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী বিএনপি-জামায়াত-শিবির চক্রের চিহ্নিত সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির বাসভবনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ, মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ, পরিবারের সদস্যদের গালিগালাজ, হত্যার হুমকি, সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তারা বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত ও শিবির চক্রের পরিকল্পিত, ঘৃণ্য ও ন্যাক্কারজনক হামলা ও নাশকতা সহ্যের সীমা অতিক্রম করেছে। আমরা এতদিন সংযত আচরণ করেছি। আজকে যারা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতে শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আমরা জানি। উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াত ও শিবির চক্রকে দায়ী থাকতে হবে এবং ছাত্র আন্দোলনের আড়ালে নাশকতা ও ধ্বংসযজ্ঞে যারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানাই।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...