শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

`‌‍বঙ্গবন্ধুর অন্তঃকরণ জুড়ে ছিল বাঙালির আবহমান লোকমানসের পরিপুষ্টি ও লোকায়ত দর্শন’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয় জীবনের সাথে জড়িয়ে থাকা অবিচ্ছেদ্য সত্তার নাম। যাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও প্রখর নেতৃত্বের সোপান বেয়ে স্বাধীন বাংলাদেশের অভূ্যূদয়। বঙ্গবন্ধুর এই নেতৃত্বের সঙ্গে অকৃত্রিমভাবে যুক্ত ছিল স্বদেশপ্রেম, সততা, অপরিমেয় ঔদার্য, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদ, দূরদর্শিতা ও গণতন্ত্রমনস্কতা। তিনি বলেন, বঙ্গবন্ধুর অন্তঃকরণ জুড়ে ছিল বাঙালির আবহমান লোকমানসের পরিপুষ্টি, লোকায়ত দর্শন, লোকসংস্কৃতির নানা উপাদানের উপস্থিতি এবং গভীর প্রভাব। তিনি কেবল রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না; একজন অন্তপ্রাণ সংস্কৃতিকর্মী ও সংগঠক-পৃষ্ঠপোষকও ছিলেন তিনি। আর তাই পূর্ব-বাংলার ধর্মীয় প্রভাবের চেয়ে সাংস্কৃতিক পরিচয়ের উপরই বাঙালি জাতীযতাবাদের ভিত্তি রচিত হয়েছিল- যেটিকে আমরা বাঙালি সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ বলে আখ্যায়িত করতে পারি। আর বাঙালি সংস্কৃতি মাত্রেই বৃহত্তর লোকজীবন, লোকমানস, লোকায়ত সংস্কৃতি, পল্লী-প্রতিবেশ, কৃষিভিত্তিক জীবনধারা থেকে উৎসারিত জবিন ও সংস্কৃতি- আমরা মূলত যে সমস্ত উপাদানকে ফোকলোর বলে নির্দেশ করে থাকি। এ সমস্ত প্রবণতাকে অস্থিমজ্জায় ধারণ করেই বঙ্গবন্ধুর মানসপ্রবণতা গড়ে ওঠেছে। ছাত্রজীবনে ভাষা-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ভেতর দিয়ে তিনি এটিই উপলব্ধি করেছিলেন যে, বাংলা ভাষা ছাড়া হাজার বছরের বাঙালি সংস্কৃতি রক্ষা সম্ভব নয়।
ড. মোহাম্মদ শেখ সাদী ‘বাঙালির ধ্রæবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে শুক্রবার ‘বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করছিলেন। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী প্রকাশন আয়োজিত দ্বিতীয় দিনের সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাসেম। সাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আহমেদ মাওলা, কবি প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ, লোক-গবেষক, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। সেমিনারের ফাঁকে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও ছড়া পাঠ করা হয়। ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশিত সংকলনটি অনুষ্ঠানে সংগ্রহ করা যাচ্ছে অর্ধেক দামে।
শনিবারের কর্মসূচি : শনিবারের বিষয় : বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। সভাপতিত্ব করবেন বন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচক থাকবেন অধ্যক্ষ এস এম ওমর ফারুক, অধ্যাপক আলমগীর মোহাম্মদ, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ জহির। সূচনা বক্তব্য দেবেন দীপক বড়ুয়া। কবিতা পাঠ করবেন কবি আবু তাহের মুহাম্মদ, ইউসুফ মুহম্মদ, বিজন মজুমদার, কাসেম আদনান, রাহগীর মাহমুদ, জাহাঙ্গীর আজাদ, শাহীন মাহমুদ, সারাফ নাওয়ার, বনশ্রী বড়ুয়া, প্রতিমা দাশ, জেসমিন জেসী।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...