শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে পুলিশ বক্স ভাঙচুর, সাঁজোয়া যানে ঢিল

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম পুলিশ বক্স ভাঙচুর সাঁজোয়া যান লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় সাঁজোয়া যান লক্ষ করে ঢিল ছুঁড়ে তারা। শুক্রবার (২ আগস্ট) ওয়াসা মোড়ে পৌনে চারটায় এই ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়,জুমার নামাজ শেষে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাওয়ার সময় ওয়াসা মোড়ে ছাত্রলীগের একটা পক্ষ অবস্থান করছিল।
ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে গলির দিকে ঢুকে যান। পুলিশের সাঁজোয়া যান দেখে উত্তেজনা তৈরি হলে সেটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন আন্দোলনকারীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে তারা।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধাঘণ্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। এতে কেউ আহত হয়নি।
এ বিষয়ে মামলার হবে কিনা সেটা আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...