শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চলমান পরিস্থিতিতে ক্রেতাদের পোশাক কারখানার প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবন্দ আজ বাংলাদেশে অবস্থিত বিশ্বের নামী-দামী পোশাক ক্রেতা প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে।
রাজধানীর উত্তরা বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পোশাক মালিকরা সাম্প্রতিক পরিস্থিতিতে পোশাকখাতে এর প্রভাব এবং এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের অবহিত করেন। বিজিএমইএ নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের প্রতি আহবান জানান। তাঁরা অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উপর যেন বাড়তি কোন চাপ তৈরি না হয় সে বিষয়ে ক্রেতাদের অনুরোধ করেন।
বৈঠকশেষে বিজিএমইএ সভাপতি এম এ মান্নান (কচি) সাংবাদিকদের বলেন, গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া অনাকাঙ্খিত পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের গৃহিত পদক্ষেপগুলো আমরা ক্রেতাদের জানিয়েছে। সেই সাথে এই অনাকাঙ্খিত পরিস্থিতির প্রভাব কমাতে আমরা আমাদের সর্বোচ্চ ও সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।
তিনি জানান, দেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থে সরকার দ্রুততার সাথে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করেছে। একইসাথে বন্দর পরিষেবা দ্রুততর করা এবং অনাকাঙ্খিত বিলম্বের ফলে আমদানি-রপ্তানিকারকরা যেন বন্দরে কোন প্রকার ডেমারেজের শিকার না হয় সেই দাবির বিষয়ে সরকার সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজিএমইএ সভাপতি বলেন, শিল্পের গতি দ্রুত পুনরুদ্ধারে বন্দর, কেন্দ্রীয় ব্যাংক, এনবিআরসহ সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।
বৈঠকে ক্রেতারা ইন্টারনেট সেবা ও বন্দরের কাযক্রম বন্ধ থাকায় পোশাক পণ্য সময়মত শিপমেন্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...