শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্ভাগ্য আর বেনজেমার যাদুতে চেলসি আর স্যামুয়েলের শেষ মুহূর্তের গোলে বায়ার্নের বিদায়

 ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে চেলসি কোচ টমাস টুখেল বলেছিলেন,অসাধ্য সাধন করতে ভিন্ন চিত্রনাট্য লাগবে।তাঁর শিষ্যরা সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত বসের সেই ভিন্ন চিত্রনাট্যই মঞ্চায়ন করেছিলেন।বিশ্বের ফুটবল ভক্তরা যখন আরেকটি প্রত্যাবর্তনের ইতিহাসের সাক্ষী হতে নড়েচড়ে বসছেন ঠিক তখনই নিয়তি স্বরুপে আবির্ভূত হলো। ১৫ মিনিটে মন্ত,৫১মিনিটে রুগার আর ৭৫ মিনিটে ওয়ার্নারের গোলে ৩-০ তে এগিয়ে থাকা চেলসির পথে কাঁটা বিছানো গোল করে বসলেন রদ্রিগো ম্যাচের ৮০ মিনিটের সময়। দুই লেগ মিলিয়ে তখন ৪-৪ গোলের সমতা। ঐ স্কোরেই শেষ হলো নির্ধারিত সময়ের খেলা। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হতেই ৯৬ মিনিটে করিম বেনজেমার জাদুকরী গোল। তারপর বাকি ২৪+৩ মিনিট চেলসির মূহুর্মূহু আক্রমন আর রিয়াল মাদ্রিদ ডিফেন্স ও গোলরক্ষকের প্রতিরোধের গল্প।শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতেও গোল ব্যবধানে হেরেও উল্লাসে ফেটে পড়েছে রিয়াল মাদ্রিদ, পক্ষান্তরে জিতেও শ্মশানের নীরবতা চেলসি শিবিরে। ওদিকে রাতের অপর ম্যাচে বায়ার্নের মাঠে ৮৮ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থাকা হলুদ সাবমেরিন খ্যাত ভিলারিয়ালের স্যামুয়েল চুকুয়েজি কাউন্টার এটাক থেকে দর্শনীয় গোল করে পুরো গ্যালারীকে স্তব্ধ করে নয়া ইতিহাস সৃষ্টি করে প্রথম বারের মতো ভিলারিয়ালকে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে তুলে দেবার বাঁধভাঙা উৎসবে মেতে ওঠে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...