মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি টাইগ্রেসরা

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল (শুক্রবার) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
গ্রুপ ‘এ’ থেকে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানসহ সব ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অপরদিকে, গ্রুপ রানার্স আপ হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে এবং মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারায় টাইগ্রেসরা।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয় ও ১৯টি ম্যাচে হেরেছে তারা। তারপরও গত দুই বছরের পারফরমেন্সের কারনে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।
গত দুই বছরে বেশ কিছু ম্যাচে ভারতের কাছে হারার আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ। যা ভারতকে হারানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছে টাইগ্রেসদের।
বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন রাবেয়া খাতুন এবং নাহিদা আক্তার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার মুর্শিদা খাতুনের পারফরমেন্সের উপরও নির্ভর করবে বাংলাদেশ।
নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে জ্যোতি ২৩৬ রান এবং মুর্শিদা ৮ ম্যাচে ২০৮ রান করেছেন। এদিকে, রাবেয়া ৯ ম্যাচে ১৪ উইকেট এবং নাহিদা ১০ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...