শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বন্দর ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পণ্য পরিবহণের জন্য নিরাপদ : ডিসি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলা প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক পণ্য পরিবহণের জন্য নিরাপদ বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। আজ বুধবার বিকেলে সার্কিট হাউজে বিভিন্ন পণ্য পরিবহণ সমিতির নেতৃবৃন্দের সাথে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, দেশের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ৩০ হাজার শ্রমিক নিয়ে কোরিয়ার ইপিজেড, আড়াই লাখ শ্রমিক নিয়ে কর্ণফুলী ও চট্টগ্রাম ইপিজেড ইতোমধ্যে চালু হয়ে গেছে। এ জেলায় ৫’শ গার্মেন্টেসের প্রায় সবগুলোই উৎপাদনে চলে গেছেন।
সভায় বিভিন্ন পণ্য পরিবহণ সমিতির প্রতিনিধিরা ড্রাইভারসহ পণ্য পরিবহণের সাথে সংশ্লিষ্ট শ্রমিকগণ কারফিউ চলাকালীন সময়ে চলাচলের ব্যাপারটি উল্লেখ করলে জেলা প্রশাসক তাদের পরিচয় পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্সকে কারফিউ পাস হিসেবে বিবেচনা করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন। একইসাথে যানবাহনের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিতকরণে শ্রমিক ও ড্রাইভারসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার ব্যাপারে নির্দেশনা দেন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক আরও বলেন, মহাসড়কে অধিকতর নিরনাপত্তা নিশ্চিতে প্রয়োজনে বিভিন্ন জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সমন্বয় সেল গঠন করা হবে। পণ্য পরিবহণের ড্রাইভারদের জন্য মহাসড়কে সীমিত আকাওে খাবার হোটেল চালু রাখার ব্যাপারেও উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
সভায় উপস্থিত জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ খান নিরাপত্তা নিশ্চিতে একাধিক ট্রাক একসাথে কনভয় আকারে চলাচল করার পরামর্শ দেন। একইসাথে যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে (০২-৪১৩৬০৬০৪) যোগাযোগের ব্যাপারে নিদেশনা দিয়েছেন এডিএম।
সভায় উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান বলেন, ছাত্রদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী চক্র সারাদেশে তান্ডব চালিয়ে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুরসহ শতশত গাড়িতে আগুন দিয়েছে। তবে চট্টগ্রাম ব্যতীত রাজধানী ঢাকাসহ প্রায় জেলায় কিছু কিছু পণ্য পরিবহণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বাধ্য হয়েই কারফিউ ঘোষনা করায় বর্তমানে দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে শান্ত হয়ে আসছে। বিজিবি, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, নৌ-বাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির...

সর্বশেষ

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে...

বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি...