সোমবার, ২২ জুন ২০২৬

কোটা সংস্কার আন্দোলনে পরাজিত অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে : চট্টগ্রাম আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী এবং ইস্যুভিত্তিক রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ ও পরাজিত অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে। তারা এই আন্দোলনটিকে সরকার উৎখাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের নীলনক্শা বাস্তবায়ন করতে তৎপর হয়ে উঠেছে।
সরকারি চাকুরিতে কোটা সংস্কার দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারাদেশব্যাপী তা-ব, নৈরাজ্য ও নাশকতার ঘটনায় আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ ও নিহত নিরীহ সাধারণ মানুষের রুহের মাগফেরাত কামনায় আজ নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজাপূর্বক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
তাঁরা বলেন, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিটি আদালতের বিচারাধীন বিষয়। বিচারের রায় ও পরামর্শ অনুযায়ী সরকার এ ব্যাপারে যৌক্তিক ও যথাযথ সিদ্ধান্ত নিতে পারে। এর বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই অসাংবিধানিক ও নীতি নৈতিকতা বিবর্জিত। এই বাস্তবতাকে পরিহার করার কোনো বিধিসম্মত উপায় ও সুযোগ নেই। তারপরও লক্ষ্য করা যাচ্ছে যে, এই আন্দোলনকে ঘিরে কিছু বিপথগামী ছাত্র ও তাদের নেতারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক নেতৃত্বের প্রতি লাগামহীন কটূক্তি করে চলেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদেরকে রাজাকারের সন্তান হিসেবে দাবি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতে প্রমাণিত হয় একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মারা ৭৫-এর পর যেভাবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছিল এবারও তার পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাই সময় এসেছে শিক্ষাঙ্গনসহ সমাজের সকল স্তরে ঘাপটি মেরে থাকা রাজাকার আলবদরদের প্রেতাত্মাদের সমূলে নিশ্চিহ্ন করা। এই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকটি পাড়ায়, মহল্লায় এবং লোকালয়ে ছাত্র, যুব, পেশাজীবী, রাজনৈতিক ও পেশাজীবী শক্তিসহ দেশপ্রেমিক জনগণকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সমূলে নির্মূল করার জন্য সতর্ক অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন প্রমুখ।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...