চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল গত সোমবার চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য দেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর লিয়াকত আলী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল আলম।
দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

